অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় বড় বাশাইল হাই সংলগ্ল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। খেলা শেষে রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল গাজী, বিজয়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন খান, ইউপি সদস্য মো. লিটন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন তপন শীল, শুভ কর্মকার ও রবীন হাওলাদার।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












