অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় এক পরিবারে একাধিক বাল্য বিয়ের পর আবারও ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া এক কিশোরীকে বিয়ে দেয়ার খবর পাওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলা বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের মোর্তুজা বাহাদুরের মেয়ে বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতকে একই গ্রামের রহমান খন্দকারের ছেলে মাওলানা শরিফুল খন্দকার (২৪) এর সাথে গত ২৩ জুলাই বিয়ে দেয়া হয়। মেয়ের বাড়িতে বিয়ের দাওয়াত পেয়ে ভুড়িভোজন করেন ওই এলাকার বেশ কয়েকজন গ্রাম্য মোড়ল। সরেজমিনে রহমান খন্দকারের বাড়িতে এবিষয়ে জানতে চাইলে তার স্ত্রী গর্ব করেই ছেলের বিয়ের কথা জানান। কনে জান্নাতের মা বলেন, এরহম কত বিয়া হয়। মোর মাইয়াডা লইয়া এত জ্বালা ক্যান? মোর বিয়া হইছে ৯ বছরে। ৪ মাইয়ার মধ্যে বড় মাইয়ার বিয়া দিছি ১২ বছরে।
খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকায় এরকম প্রায়ই বাল্য বিয়ের ঘটনা ঘটেছে। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপনে এই বিয়ে দেয়া হয়েছে। আমি জানতে পারলে যেকোন অবস্থায় বিয়ে বন্ধ করে দিতাম।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












