অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় পরকীয়া প্রেমের বলি হিসেবে প্রেমিকের ছুরিকাঘাতে বিধবা প্রেমিকা খুন হয়েছে। স্থানীয়রা খুনীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
এজাহার ও স্থানীয়সূত্রে জানা গেছে উপজেলার বাকাল ইউনিয়নের উত্তর বাকাল গ্রামের মৃত সত্যরঞ্জন বাড়ৈর বিধবা স্ত্রী উষা রানী (৪৩)-র সাথে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী খ্রিস্টান সম্প্রদায়ের মৃত ফিলিপ ঢালীর ছেলে রেমন ঢালী (৫০)-র সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। রেমন ও উষার পরকীয়া প্রেমে উভয় পরিবার ও এলাকাবাসীর আপত্তি থাকা সত্বেও তাদের পরকীয়া সম্পর্ক চলে আসছিল। আবার মাঝেমধ্যে উভয়ের মধ্যে বিরোধ দেখা দিত বলে স্থানীয়রা জানান। ১৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উষা রানী আচমকা তার বসতঘর থেকে ডাকচিৎকার দিলে স্থানীয়রা গিয়ে তাকে পেট থেকে নাড়িভুঁড়ি বের হওয়া রক্তাক্ত ও মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে খুনী পরকীয়া প্রেমিক রেমন উষাকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েও রক্ষা পায়নি। স্থানীয় জনসাধারণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। রেমন বর্তমানে পুলিশ প্রহরায় উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উষার মৃতদেহ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহষ্পতিবার দুপুরে আগৈলঝাড়া থানায় উষা রানীর ছেলে পুলিশ কনস্টবল শংকর বাড়ৈ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












