অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় পদক্ষেপ এনজিও’র প্রেসিডেন্ট এবিএম সিদ্দিকুর রহমানের বাড়ির পুকুরে বিষ প্রয়োগ করে দেড় লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগসূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোর রাতে উপজেলার কালুপাড়া গ্রামের স্বেচ্ছাসেবী এনজিও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রেসিডেন্ট এবিএম সিদ্দিকুর রহমানের বাড়ির পুকুরে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে দেড় লক্ষাধিক টাকার চিংড়ি ও সাদা মাছ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। পুকুরপাড়ে দুর্বৃত্তদের ফেলে যাওয়া বিষাক্ত ওষুধের বোতল পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












