অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : জাপানের সহয়তায় পরিচালিত স্কুল পরিদর্শনে জাপানি দল বরিশালের আগৈলঝাড়ায়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের সাতশিমুলিয়া জাপানী দাতা সংস্থা জাইকা প্রতিনিধি দলের স্কুল পরিদর্শন ও শিশু শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেসিক ডেভেলপমেন্ট পার্টনার্স (বিডিপি) সংস্থার উপজেলার সাতশিমুলিয়া বিডিপি স্কুলে সংস্থার অর্গানাইজার দানিয়েল জয়ধরের সভাপতিত্বে জাপানীদের স্কুল পরিদর্শন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ওই স্কুলের শিশু শিক্ষার্থীরা গ্রামবাংলার চিত্র তুলে ধরে নাটক ও গান করেন। এসময় জাপানী অতিথিরাও জাপানী গান পরিবেশন করে। এসময় জাপানের মিসেস নরিকো ইনয়ে বলেন, আমার কাছে বাংলাদেশ অনেক ভাল লাগে। আমি বাংলাদেশে ২৫ বছর যাবৎ আসা-যাওয়া করি। তার সাথে রয়েছে জাপানের মিওরি ইয়ামাগুচি, রিসা আমিনো, হারুকা ওচি, মিচিকো তয়োকা, ইউরি ওমাওয়া, মিকু ইজাকা, সাই কিবরা সানি ও বিডিপি সংস্থার কো-অডিনেটর আশরাফুজ্জামান ফারকি। বেসরকারি সংস্থা বেসিক ডেভেলপমেন্ট পার্টনার্স (বিডিপি) আগৈলঝাড়া, উজিরপুর ও গৌরনদীতে শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৯টি স্কুল পরিচালনা করে আসছে। ওই সংস্থার নির্বাহী পরিচালক এ্যালবার্ট অপু মালাকার। এক এক করে ওই স্কুলগুলো পরিদর্শন করে জাপান থেকে জাইকা প্রকল্পের বাংলাদেশে আসা দলটি।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়












