অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের উদ্যোগে জঙ্গী ও নাশকতা প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এসি (ল্যান্ড) শতরূপা তালুকদারের সভাপতিত্বে জঙ্গী ও নাশকতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম সরদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, আওয়ামীলীগ নেতা নুরুল হক মোল্লা, আ. সাত্তার মোল্লা, আবু সালেহ লিটন সেরনিয়াবাত, শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, সোয়েব ইমতিয়াজ লিমন প্রমুখ। সভায় জঙ্গী ও নাশকতা প্রতিরোধ বিষয়ক পূর্বের কমিটি বহাল রেখে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ৫টি ইউনিয়নে জঙ্গী ও নাশকতা প্রতিরোধ বিষয়ক কমিটি গঠন করে ৩১ জুলাইর মধ্যে উপজেলা পরিষদে জমা দেয়ার জন্য আহ্বাণ জানানো হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












