- অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
‘হঠাও জঙ্গী বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ছাত্রলীগ আজ সোচ্চার। জঙ্গী কোন ধর্মের হতে পারেনা, কোন দলের না, জঙ্গী হলো মানবতার শত্রু।’ মেধাবী শিক্ষার্থীদের ধর্মান্ধতা ও নাশকতায় ব্যবহার করে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে একটি কুচক্রীমহল। আমাদের সকলকে সজাগ থাকতে হবে। জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আমাদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। ছাত্রলীগ সব সময় আন্দোলন-সংগ্রাম ও দেশ রক্ষার জন্য ঝাঁপিয়ে পরে। তাই এবার জঙ্গী প্রতিরোধে ছাত্রলীগ প্রস্তুত। বাগধা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ছাত্রলীগ এক হয়ে জঙ্গী বিরোধী কাজ করে যাবে। গত শুক্রবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জঙ্গীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধ সভায় বক্তারা উল্লেখিত মতামত প্রকাশ করেন। বাগধা ইউনিয়নের বাগধা বাজারে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সমীর মুখার্জীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়কারী আবু সালেহ লিটন সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এআর ফারুক বক্তিয়ার, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুর সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা বজলুল হক মন্টু, বজলুল হক হাওলাদার, উজ্জ্বল লাহেরী, মহিলালীগ নেত্রী পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন নান্না মল্লিক, শাহজাদা হাওলাদার, সাধন হালদার, শুভ অধিকারী প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












