অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক সমাপণী পরীক্ষায় সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৮জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে গতকাল বুধবার সকালে উপজেলা সদরে আনন্দ র্যালী শেষে বিদ্যালয় এসএমসি সভাপতি মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য নিমাই দাস, সাবেক সদস্য আ. সালাম হাওলাদার, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। ওই স্কুলের ট্যালেণ্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো আসিফ বিন আজাদ, মো. আরিফুল ইসলাম, অভিজিত দাস, দুর্জয় অধিকারী, তুখোড় মল্লিক, অনিন্দ মন্ডল, সাইন্টিন রায় সাচ্চি, অনিন্দ বৈরাগী, তাসফিয়া সাবিরা, ওয়াজিহা শাইরা এশা, মাহসুরা জান্নাত আঁখি। সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা হলো নাজিবুল বাশার, সাজিদুল ইসলাম, রূপম বাড়ৈ, কিশোর রায়, মেঘলা দাস, মায়েদা আহম্মেদ ফাল্গুণী, ফারিহা রহমান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












