অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে ফরম পুরণ করতে হচ্ছে দরিদ্র শিক্ষার্থীদের। এসএসসি পরীক্ষার ফরম পুরণে উপজেলার অধিকাংশ স্কুলের বিরুদ্ধে বেশী অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনায় এলাকার কৃষি প্রধান দরিদ্র অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, প্রাকটিক্যাল, স্কাউট, প্রবেশপত্র ও স্কুল নির্ধারিত অন্যান্য ধার্যকৃত ফি বাদে চলতি বছরে বরিশাল শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষায় ফি নির্ধারণ করছে বিজ্ঞান বিভাগে ১ হাজার ৪৪৫ টাকা এবং বানিজ্য ও মানবিক বিভাগে ১ হাজার ৩৫৫ টাকা। কিন্তু আগৈলঝাড়ার কোন বিদ্যালয়ে বোর্ডের নির্ধারিত ফি দিয়ে শিক্ষার্থীরা ফরম পুরণ করতে পারেনি। জানা গেছে, উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির হস্তক্ষেপে ফরম পূরণে বোর্ডের সিদ্ধান্তকে উপেক্ষা করে ধার্যকৃত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে তারা। এবছর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বোর্ডের নির্দেশের চিঠি সকল স্কুলগুলোকে দিয়েছে। তারপরেও কিছু বিদ্যালয় ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে ২ হাজার ৯শ’ টাকা, বানিজ্য ও মানবিক বিভাগে ২ হাজার ৮শ’ টাকা নিয়ে শিক্ষার্থীদের ফরম পুরণ করতে হচ্ছে। অনেক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে ফরম পুরনের ব্যাপারে জানাতে চাইলে তারা জানান শুধু মাত্র বোর্ড ফি নিয়ে শিক্ষার্থী ফরম পুরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে গোপনে কথা বলে জানা গেছে বোর্ড ফির চেয়ে অনেক বেশী টাকা দিয়ে ফরম পুরণ করতে হচ্ছে। এ কথা বাইরে বলা নিষেধ রয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্র ফি, প্রাকটিক্যাল, কোচিং ইত্যাদি ইত্যাদি ফি’র নামে টাকা আদায় করা হলেও পরবর্তিতে আবারও প্রবেশপত্র নেয়ার সময় হাতিয়ে নেবে বিপুল পরিমাণ অর্থ। এব্যাপারে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ বলেন, এবছর প্রত্যেক বিদ্যালয়ে বোর্ডের চিঠি দেয়া হয়েছে। যাতে তারা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক কাজ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, যেসব বিদ্যালয় বোর্ডের চেয়ে অতিরিক্ত ফি নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












