ডেস্ক নিউজ: আগাম নির্বাচনের খবর নেহাতই গুঞ্জন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁর দল আগাম নির্বাচন হলেও প্রস্তুত বলে উল্লেখ করেন। এরপর বিএনপির নেতারাও নির্বাচনের ব্যাপারে তাঁদের প্রস্তুতির কথা জানান গণমাধ্যমে। এ পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনারও (সিইসি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, সরকার যদি আগাম নির্বাচন চায়, তাহলে তাঁদের প্রস্তুতি রয়েছে।
এমন পরিস্থিতিতেই আজ জরুরি সংবাদ সম্মেলন ডাকেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। আগাম নির্বাচন নিয়ে যে জল্পনা-কল্পনা চলছে, এটা গুঞ্জন, নেহাতই গুঞ্জন। এর কোনো ভিত্তি নেই। তবে আওয়ামী লীগ চায়, বিজয়ের মাসে নির্বাচন অনুষ্ঠিত হোক।
সাম্প্রতিক খবর:

'মৃত্যুফাঁদে' ঢাকা-সিলেট মহাসড়ক: দ্রুত সংস্কারের দাবিতে সিলেটে গণঅবস্থান, হুঁশিয়ারি বিএনপির

‘দেশে ফিরে’ বিএনপির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন তারেক: আমান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি

নতুন দলের আত্মপ্রকাশ, সব দল নিয়ে কাজ করার ইচ্ছা তরুণ নেতাদের

মৌলভীবাজারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুয়েত বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত

জামায়াত ‘বাধ্য হয়ে’ পাকিস্তানের পক্ষে ছিল: শফিকুর

জীবিত স্বামীকে গণ–অভ্যুত্থানে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

'জয় বাংলা' স্লোগান দিলেই মারধর












