অগ্রদৃষ্টি স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএলে এবারের আসরের শিরোপা জয় করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিলো সানরাইজার্স।
বেন কাটিং ম্যাচের সেরা খেলোয়াড় আর বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ২০১৬ আইপিএলের উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
আর এবারের আইপিএলের সেরা খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক ভিরাট কোহলি।
ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৩৮ বলে ৬৯ রানে ভর করে ২০ ওভারে ২০৮ রানের বড় পুঁজি সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদ।
অন্যদের মধ্যে শিখর ধাওয়ান ২৮, যুবরাজ সিং ৩৮ ও বিসিজে কাটিং ৩৯ রান করতে সক্ষম হয়।
জবাবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সাত উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভার শেষে ২০০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
তবে শুরুতে ক্রিস গেইল ও অধিনায়ক বিরাট কোহলি মাঠে রানের ঝড় তুলেছিলেন।

একটি উইকেট পেয়েছেন পেসার মুস্তাফিজ
গেইল ৩৮ বলে ৭৬ রান ও কোহলি ৩৫ বলে ৫৪ রান সংগ্রহ করে।
দলীয় ১১৪ রানের মাথায় গেইল ও ১৪০ রানের মাথায় কোহলি আউট হবার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বেঙ্গালুরু।
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ৩৭ রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন।
যদিও ফাইনালে মুস্তাফিজ খেলতে পারবেন কি-না তা নিয়ে সংশয় ছিলো। কারণ আগের ম্যাচটিই ইনজুরির কারণে খেলা হয়নি তার।

টুর্নামেন্ট সেরা হয়েছেন ভিরাট কোহলি
এবার প্রথমবারের মতো খেলতে গিয়ে আইপিএলের ১৬ ম্যাচে ১৭ উইকেট পেয়েছেন বাংলাদেশের এই ক্রিকেট সেনসেশন।
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত












