গ্লিটজের হাতে পৌঁছানো একটি ভিডিওচিত্রে দেখা গেছে, মাহির সাদা রঙের প্রাইভেট কারটি খাদের পানিতে হাবুডুবু খাচ্ছে। সেটাকে টেনে তোলার চেষ্টা করছেন এলাকাবাসী।
মাহির ভাষ্যে, বাইসাইকেল নিয়ে এক শিশু হঠাৎ গাড়ির সামনে এসে পড়ায় ব্রেক কষেন তিনি। কিন্তু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে গাড়িতে থাকা মাহি ও তার মা নিরাপদেই আছেন। তেমন কোনো চোট পাননি তার।











