Menu |||

অভিবাসীর স্রোত ঠেকাতে অস্ট্রিয়া সীমান্তে তল্লাশি

মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে হাজার হাজার মানুষ পালিয়ে ইউরোপে আসতে থাকায় অস্ট্রিয়া তার সীমান্তে প্রহরা ও তল্লাশী জোরদার করেছে।

কয়েকদিন আগে অস্ট্রিয়ায় একটি পরিত্যক্ত লরির মধ্যে সত্তরেরও বেশি অভিবাসীর মৃতদেহ পাওয়ার পর সীমান্তের কাছাকাছি এলাকায় মানবপাচার ঠেকাতে আকস্মিক তল্লাশী শুরু হয়েছে।

তাদের এ পদক্ষেপের কারণে সৃষ্টি হয়েছে হাঙ্গেরি-অস্ট্রিয়া সীমান্তে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট।

তবে সংবাদদাতারা জানাচ্ছেন, এর পরও অবৈধপথে আসা শত শত অভিবাসনপ্রত্যাশী হাঙ্গেরি থেকে ট্রেনে করে অস্ট্রিয়া, জার্মানিতে ঢোকার চেষ্টা করছে।

অস্ট্রিয়ায় পরিত্যক্ত একটি লরি থেকে গত সপ্তাহে ৭১ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধারের পর দেশটির পূর্ব সীমান্ত দিয়ে যেসব গাড়ি আসছে সেগুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে। বিশেষ করে, লোকজনকে লুকিয়ে রাখার মতো যথেষ্ট জায়গা আছে – এরকম গাড়িতে।

দেশটির পুলিশ বাহিনীর প্রধান বলছেন, হাঙ্গেরি থেকে আসা এধরনের গাড়ি থেকে গতরাতেই দুশো জনের মতো অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাচারকারীরা এখন আগের তুলনায় আরো অনেক নিষ্ঠুর উপায়ে লোকজনকে পাচারের চেষ্টা করছে।

austria_border 
এই লরিটিতেই ৭১টি মৃতদেহ পাওয়া যায়

আর একারণেই তাদেরকে আরো শক্ত হাতে দমন করতে হবে। কর্তৃপক্ষ বলছে, পাচারকারী সন্দেহে পাঁচজনকে পুলিশ আটক করা হয়েছে। পুলিশের প্রধান কনরাড কগড়লার বলছেন, জার্মানী, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার মধ্যে সমন্বয়ের মাধ্যমেই এসব তল্লাশি চালানো হচ্ছে।

সংবাদদাতারা বলছেন, তল্লাশি বাড়ানোর কারণে হাঙ্গেরির ভেতরে প্রধান প্রধান সড়কে তিরিশ কিলোমিটারের মতো দীর্ঘ পথে যানজটের সৃষ্টি হয়েছে।

অস্ট্রিয়ার এই তল্লাশির কারণে ইউরোপীয় ইউনিয়নের শেঙ্গেন নীতিমালা নিয়ে প্রশ্ন উঠেছে।

কেন না ওই সমঝোতায় লোকজন অবাধে চলাচল করতে পারে। তবে বিশেষ পরিস্থিতিতে এই চলাচলের ওপর কোনো দেশের নিয়ন্ত্রণ আরোপ করারও বিধান রয়েছে।

অস্ট্রিয়াতে অবৈধ অভিবাসী আসা ঠেকাতে এধরনের কঠোর ব্যবস্থা যখন নেওয়া হচ্ছে তখন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার মানুষ লিবিয়া থেকে ইউরোপে আসার চেষ্টা করছে।

শুধু জুলাই মাসেই ইউরোপের সীমান্তে এসেছে পৌঁছেছে এক লাখেরও বেশি মানুষ।

এই প্রবণতার জন্যে জাতিসংঘ সিরিয়ার সংঘাতকেই বড়ো কারণ হিসেবে উল্লেখ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় ইউরোপের স্বরাষ্ট্রমন্ত্রীরা দু’সপ্তাহ পরেই এক জরুরী বৈঠকে বসছেন।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

কুয়েতের আকাশসীমায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত

কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি আরব হয়ে স্থলপথে ভ্রমণের জন্য যা জানা জরুরি

কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

রমজান উপলক্ষে কুয়েতের আমিরের ভাষণ: জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান

কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

আরব দেশগুলোর ওপর ইরানের হামলা: কায়রোতে পররাষ্ট্রমন্ত্রীদের তীব্র নিন্দা ও পাল্টা জবাবের হুঁশিয়ারি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

» কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

» আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

» নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

» কুয়েতের আকাশসীমায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত

» কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি আরব হয়ে স্থলপথে ভ্রমণের জন্য যা জানা জরুরি

» কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

» রমজান উপলক্ষে কুয়েতের আমিরের ভাষণ: জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান

» কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

» আরব দেশগুলোর ওপর ইরানের হামলা: কায়রোতে পররাষ্ট্রমন্ত্রীদের তীব্র নিন্দা ও পাল্টা জবাবের হুঁশিয়ারি

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

অভিবাসীর স্রোত ঠেকাতে অস্ট্রিয়া সীমান্তে তল্লাশি

মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে হাজার হাজার মানুষ পালিয়ে ইউরোপে আসতে থাকায় অস্ট্রিয়া তার সীমান্তে প্রহরা ও তল্লাশী জোরদার করেছে।

কয়েকদিন আগে অস্ট্রিয়ায় একটি পরিত্যক্ত লরির মধ্যে সত্তরেরও বেশি অভিবাসীর মৃতদেহ পাওয়ার পর সীমান্তের কাছাকাছি এলাকায় মানবপাচার ঠেকাতে আকস্মিক তল্লাশী শুরু হয়েছে।

তাদের এ পদক্ষেপের কারণে সৃষ্টি হয়েছে হাঙ্গেরি-অস্ট্রিয়া সীমান্তে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট।

তবে সংবাদদাতারা জানাচ্ছেন, এর পরও অবৈধপথে আসা শত শত অভিবাসনপ্রত্যাশী হাঙ্গেরি থেকে ট্রেনে করে অস্ট্রিয়া, জার্মানিতে ঢোকার চেষ্টা করছে।

অস্ট্রিয়ায় পরিত্যক্ত একটি লরি থেকে গত সপ্তাহে ৭১ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধারের পর দেশটির পূর্ব সীমান্ত দিয়ে যেসব গাড়ি আসছে সেগুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে। বিশেষ করে, লোকজনকে লুকিয়ে রাখার মতো যথেষ্ট জায়গা আছে – এরকম গাড়িতে।

দেশটির পুলিশ বাহিনীর প্রধান বলছেন, হাঙ্গেরি থেকে আসা এধরনের গাড়ি থেকে গতরাতেই দুশো জনের মতো অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাচারকারীরা এখন আগের তুলনায় আরো অনেক নিষ্ঠুর উপায়ে লোকজনকে পাচারের চেষ্টা করছে।

austria_border 
এই লরিটিতেই ৭১টি মৃতদেহ পাওয়া যায়

আর একারণেই তাদেরকে আরো শক্ত হাতে দমন করতে হবে। কর্তৃপক্ষ বলছে, পাচারকারী সন্দেহে পাঁচজনকে পুলিশ আটক করা হয়েছে। পুলিশের প্রধান কনরাড কগড়লার বলছেন, জার্মানী, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার মধ্যে সমন্বয়ের মাধ্যমেই এসব তল্লাশি চালানো হচ্ছে।

সংবাদদাতারা বলছেন, তল্লাশি বাড়ানোর কারণে হাঙ্গেরির ভেতরে প্রধান প্রধান সড়কে তিরিশ কিলোমিটারের মতো দীর্ঘ পথে যানজটের সৃষ্টি হয়েছে।

অস্ট্রিয়ার এই তল্লাশির কারণে ইউরোপীয় ইউনিয়নের শেঙ্গেন নীতিমালা নিয়ে প্রশ্ন উঠেছে।

কেন না ওই সমঝোতায় লোকজন অবাধে চলাচল করতে পারে। তবে বিশেষ পরিস্থিতিতে এই চলাচলের ওপর কোনো দেশের নিয়ন্ত্রণ আরোপ করারও বিধান রয়েছে।

অস্ট্রিয়াতে অবৈধ অভিবাসী আসা ঠেকাতে এধরনের কঠোর ব্যবস্থা যখন নেওয়া হচ্ছে তখন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার মানুষ লিবিয়া থেকে ইউরোপে আসার চেষ্টা করছে।

শুধু জুলাই মাসেই ইউরোপের সীমান্তে এসেছে পৌঁছেছে এক লাখেরও বেশি মানুষ।

এই প্রবণতার জন্যে জাতিসংঘ সিরিয়ার সংঘাতকেই বড়ো কারণ হিসেবে উল্লেখ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় ইউরোপের স্বরাষ্ট্রমন্ত্রীরা দু’সপ্তাহ পরেই এক জরুরী বৈঠকে বসছেন।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

কুয়েতের আকাশসীমায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত

কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি আরব হয়ে স্থলপথে ভ্রমণের জন্য যা জানা জরুরি

কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

রমজান উপলক্ষে কুয়েতের আমিরের ভাষণ: জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান

কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

আরব দেশগুলোর ওপর ইরানের হামলা: কায়রোতে পররাষ্ট্রমন্ত্রীদের তীব্র নিন্দা ও পাল্টা জবাবের হুঁশিয়ারি

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Mon, 16 Mar.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।