বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি হচ্ছে,সেই ধারাকে গণমাধ্যমের ক্ষেত্রেও বজায় রাখতে অনলাইনে সাংবাদিকতা শেখার সুযোগ চালু করেছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। শুধু শহরেই নয়, দেশের যে কোনো প্রান্তের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিক, সাংবাদিকতার শিক্ষার্থীসহ সাধারণ নাগরিক অনলাইনে সাংবাদিকতার এই কোর্সগুলোর মাধ্যমে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে পারছেন।
সাংবাদিকতা সংশ্লিষ্ট বাংলা ভাষায় বিশ্বের প্রথম ও একমাত্র ই-লার্নিং প্ল্যাটফর্ম চলতি বছরের ২৯ আগস্ট যাত্রা শুরু করে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত ‘অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজম’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
ওই অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীর, তথ্য সচিব মরতুজা আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এই অনলাইন কোর্সের মাধ্যমে সংবাদকর্মী ও সাংবাদিকতার শিক্ষার্থীরা অবসর সময়ে নিজেদের ঘরে বসেই বিনামূল্যে সাংবাদিকতার বিষয়ে শিখতে পারছেন। নিজেদের জ্ঞান ও কর্মদক্ষতাকে বাড়ানোর সুযোগ পাচ্ছেন। (পরিবর্তন)
সাম্প্রতিক খবর:

সার্চ ফলাফল আর ফ্রি রাখবে না গুগল

দেশের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট অফিস চালু করলো সিসটেক ডিজিটাল

ভিনগ্রহীদের মহাকাশযান হয়তো এসে গিয়েছে আমাদের কাছে! -হার্ভার্ডের বিজ্ঞানী

ফেসবুকের শুভ জন্মদিন

ফাঁস হলো ‘সস্তা’ গ্যালাক্সি এস১০

যেভাবে ফেসবুক বা ইউটিউবে নজরদারি করা হবে

ডিজিটাল নিরাপত্তা আইন ও সাংবাদিক পরিষদের উৎকন্ঠা- একটি সমীক্ষা

ঢাকার রাস্তায় সম্পাদকদের নজিরবিহীন মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রচারণায় সাংবাদিকদের কেন এত গুরুত্ব?












