Menu |||

‘অধিক ঝুকিপূর্ণ ভবন ভাঙ্গার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন চলবে প্রতি সপ্তাহে

সিলেট প্রতিনিধি :: সিলেট মহানগরী এলাকায় ‘অধিক ঝুকিপূর্ন’ হিসেবে চিহ্নিত ভবন ভাঙ্গার কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) তাতীপাড়ায় ৩ তলা একটি ভবন (বাসা নম্বর ৯) ভাঙ্গার মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা করা হয়। ভাঙ্গার কাজ শুরুর আগেই বাসার ভাড়াটিয়া ও সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সকাল ১১টায় বুলডোজার দিয়ে ভাঙ্গার কাজ চলাকালে সিলেট সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের ম্যাজিস্টেট, পুলিশ প্রশাসনের টিম এবং ফায়ার সার্ভিসের একটি স্পেশাল টিম উপস্থিত ছিল।

তাতীপাড়ার বাসায় অভিযান সম্পর্কে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ‘ভবনটি যে অতি ঝুকিপূর্ন এবং এর প্রেক্ষিতে ভবনের মালিকের করণীয় সম্পর্কে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পরও ভবন কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় জননিরাপত্তার বিবেচনায় এই ভবনটি ভেঙে ফেলা হচ্ছে।’

প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান,‘তাতীপাড়ার এই ভবনটি ছাড়াও বিশেষজ্ঞ দল মহানগর আরও ৩১টি ভবনকে ‘অধিক ঝুকিপূর্ন’ ভবন হিসেবে চিহ্নিত করেছে। প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে এসব ভবন ভেঙে ফেলা হবে এবং সরকারী নীতিমালা অনুযায়ী এসব ভবন ভাঙার ব্যয়ভারও ভবন মালিক কর্তৃপক্ষকে বহন করতে হবে।’

সিলেট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার যন্ত্রপাতিসহ প্রস্তুত রয়েছে। ভবন ভাঙা চলাকালে অগ্নিকান্ড কিংবা অন্য কোন দুর্ঘটনার সুত্রপাত হলে এই স্পেশাল টিম তা মোকাবেলা করতে সক্ষম।’

ভেঙে ফেলার আগে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান জানান, ‘সর্বোচ্চ সর্তকর্তামূলক ব্যবস্থা নিয়ে ভবন ভাঙা হচ্ছে। এই ভবনটি ভাঙার কাজ সমাপ্ত হওয়ার পর মহানগরীর আরেকটি ‘অধিক ঝুকিপুর্ন’ ভবন হিসেবে চিহ্নিত অনামিক ৭০/এ এর ৪তলা ভবন ভাঙার কাজে নামবে সিটি কর্পোরেশন। এরপর সিটি কর্পোরেশনের নিজস্ব মালিকানাধীন সিটি সুপার মার্কেট ভাঙার প্রক্রিয়া শুরু করবে সিটি কর্পোরেশন।’
ভবন ভাঙা চলাকালে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্টেট রেজাউল করিম, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামসুল হক।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

» ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

» বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

» কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

» কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

» ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

» কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

» লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

» কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

» কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

‘অধিক ঝুকিপূর্ণ ভবন ভাঙ্গার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন চলবে প্রতি সপ্তাহে

সিলেট প্রতিনিধি :: সিলেট মহানগরী এলাকায় ‘অধিক ঝুকিপূর্ন’ হিসেবে চিহ্নিত ভবন ভাঙ্গার কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) তাতীপাড়ায় ৩ তলা একটি ভবন (বাসা নম্বর ৯) ভাঙ্গার মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা করা হয়। ভাঙ্গার কাজ শুরুর আগেই বাসার ভাড়াটিয়া ও সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সকাল ১১টায় বুলডোজার দিয়ে ভাঙ্গার কাজ চলাকালে সিলেট সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের ম্যাজিস্টেট, পুলিশ প্রশাসনের টিম এবং ফায়ার সার্ভিসের একটি স্পেশাল টিম উপস্থিত ছিল।

তাতীপাড়ার বাসায় অভিযান সম্পর্কে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ‘ভবনটি যে অতি ঝুকিপূর্ন এবং এর প্রেক্ষিতে ভবনের মালিকের করণীয় সম্পর্কে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পরও ভবন কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় জননিরাপত্তার বিবেচনায় এই ভবনটি ভেঙে ফেলা হচ্ছে।’

প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান,‘তাতীপাড়ার এই ভবনটি ছাড়াও বিশেষজ্ঞ দল মহানগর আরও ৩১টি ভবনকে ‘অধিক ঝুকিপূর্ন’ ভবন হিসেবে চিহ্নিত করেছে। প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে এসব ভবন ভেঙে ফেলা হবে এবং সরকারী নীতিমালা অনুযায়ী এসব ভবন ভাঙার ব্যয়ভারও ভবন মালিক কর্তৃপক্ষকে বহন করতে হবে।’

সিলেট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার যন্ত্রপাতিসহ প্রস্তুত রয়েছে। ভবন ভাঙা চলাকালে অগ্নিকান্ড কিংবা অন্য কোন দুর্ঘটনার সুত্রপাত হলে এই স্পেশাল টিম তা মোকাবেলা করতে সক্ষম।’

ভেঙে ফেলার আগে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান জানান, ‘সর্বোচ্চ সর্তকর্তামূলক ব্যবস্থা নিয়ে ভবন ভাঙা হচ্ছে। এই ভবনটি ভাঙার কাজ সমাপ্ত হওয়ার পর মহানগরীর আরেকটি ‘অধিক ঝুকিপুর্ন’ ভবন হিসেবে চিহ্নিত অনামিক ৭০/এ এর ৪তলা ভবন ভাঙার কাজে নামবে সিটি কর্পোরেশন। এরপর সিটি কর্পোরেশনের নিজস্ব মালিকানাধীন সিটি সুপার মার্কেট ভাঙার প্রক্রিয়া শুরু করবে সিটি কর্পোরেশন।’
ভবন ভাঙা চলাকালে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্টেট রেজাউল করিম, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামসুল হক।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Thu, 26 Nov.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।