অগ্রদৃষ্টি ডেস্কঃ অগ্রদৃষ্টি অনলাইন টিভি’র আন্তর্জাতিক প্রতিনিধি সময়ের সাহসী কলম সৈনিক ও তরুণ উদীয়মান সাংবাদিক আল আমিন রানা দায়িত্ব গ্রহণ করেছেন। আল আমিন রানা ধুধু মরুর দেশে একজন তরুণ কবি ও সাংবাদিক হিসাবে কুয়েতের কমিউিনিটির কাছে অত্যন্ত পরিচিত মুখ।
সম্ভাবননাময়ী এই তরুণ লেখক দীর্ঘদিন প্রবাসের মাটিতে সাংবাদিতকা ও সাহিত্য চর্চায় অগ্রনী ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা ও পেয়েছেন। উগ্র প্রতিযোগিতার এক কাল পর্বে আত্মাকেন্দ্রীক সমাজ ব্যবস্থায় মানুষ যখন নিজের ভারে নিজেই আতুর ঠিক তখনো লেখক আল আমিন রানা’র প্রয়াস সাহিত্য সাংবাদিকতার মাধ্যমে সত্য ও সাবলীলতার উদ্ভাসন এবং সার্বজনীন দর্শণ সম্পন্ন ভাব প্রকাশ। অধুনিক মনন সহজ জীবন আর বহমান সময়ের অন্তর্গত হর্ষ-বিষাদ-বৈরাগ্য নিয়ে উদীয়মান লেখক সাংবাদিক আল আমিন রানা’র পথ চলা।
আল আমিন রানা প্রবাসের মাটিতে শত বাধা-বিঘ্ন ও প্রতিকুলতা উপেক্ষা করে হাজারো ক্লান্তি ও অবসাদকে দূরে ঠেলে সাহিত্যের বিভিন্ন মাধ্যম ও সাংবাদিকতার মাধ্যমে কুয়েতে দুই লাখ প্রবাসীসহ দেশের মানুষের প্রকৃত সাহিত্য ক্ষুধা মেটাতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। অতি সম্প্রতি এই প্রবাসী সুনামধন্য তরুণ লেখক আল আমিন রানা অগ্রদৃষ্টি অনলাইন টিভিতে যোগদান করায় অগ্রদৃষ্টি অনলাইন টিভি’র পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে দীর্ঘদিন যাবৎ ঢাকা নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সময়ের সাহসী সংবাদ পত্র দৈনিক “ইয়াদ” পত্রিকার কুয়েত ও সোনরগাঁও প্রতিনিধি হিসাবে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন।
মাধ্যপ্রাচ্যের (গাল্ফের ) মধ্যে এই প্রথম একটি বাংলাদেশী মিডিয়া লাইসেন্স পেল আর সেটা হলো অগ্রদৃষ্টি অনলাইন টিভি। অগ্রদৃষ্টি নিরপেক্ষ,সৎ সাহসী, সত্যবাদী, ন্যায়ের পক্ষে, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্ছার সবসময়। সর্বোপরি “অগ্রদৃষ্টি অনলাইন টিভি” দেশ জাতি ও সমাজের কল্যাণে একটি অনন্য মাধ্যম।
সাম্প্রতিক খবর:

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সি. যুগ্ম সম্পাদক হেব্জু মিয়ার ব্যাচেলর ডিগ্রি অর্জন

আমার কথা এখানেই হোক শেষ

দিনাজপুরে আত্মরক্ষার কৌশল শিখাতে আসছে ভ্রমণকন্যার দল

ডাঃ ফারহানা মোবিনের লেখা "উড়ে যায় মুনিয়া পাখি"এবং "গোলাপি রঙ পেন্সিল"

দিন কাটুক সুস্থতায়- ফারহানা মোবিন

বিবেকের তাড়নায় লাইভে আসেন ব্যারিস্টার সুমন

একজন সফল নারী উদ্যোক্তা রুমানীর গল্প!

মাদকের ভয়াবহতা












