বিশেষ প্রতিনিধি:: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উৎসব মুখর পরিবেশে শাঁজ শাঁজ আমেজে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী লীগ গ্রীস শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৫ উপলক্ষে মহা কর্মী সমাবেশ। গত ৬ডিসেম্বর।গ্রীসের এথেন্সে হোটেল প্রেসিডেন্টে অনুষ্ঠিত সমাবেশে গ্রীস আওয়ামী লীগ নেতা আঃখালেক মাতুব্বরের সভাপতিত্বে এবং রোকন উদ্দিন জুলহাসের পরিচালনায় শুরুতেই কোরান থেকে তেলওয়াত করা হয় এরপর জাতীয় সঙ্গীত এবং মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ১ মিনিট দাড়িয়ে নিরাবতা পালনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা ।আওয়ামী সরকারের উন্নয়নের বিভিন্ন দিক উল্যেখ করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে প্রধান অতিধির বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম.এ.গণি,বিশেষ অতিথি ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাঃবিদ্যুৎ বড়ুয়া,এছাড়া বক্তব্য রাখেন গ্রীস আওয়ামী লীগ,যুবলীগ আহবায়ক কমিটি সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং গ্রীস কমিউনিটি নেতৃবৃন্দ। গ্রীসের এথেন্স সহ বিভিন্ন শহর থেকে শত শত নেতা কর্মীরা অংশ নেয় এতে। গ্রীসের মাটি শেখ হাসিনার ঘাঁটি উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন সৎ-যোগ্য এবং সাংগঠনিক ব্যক্তিকে গ্রীস আওয়ামী লীগ নেতা হিসেবে আমরা চাই যিনি জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয়ে নিজেকে উৎসর্গ করবে এমন প্রত্যাশা গ্রীস আওয়ামী লীগ নেতৃবৃন্দের।











