আন্তর্জাতিক ডেস্ক : শুধুমাত্র পুত্র সন্তানের আশায় ৮৩ বছর বয়সী বিবাহিত এক বৃদ্ধ বিয়ে করেছেন ৩০ বছর বয়সী এক নারীকে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। বৃদ্ধের নাম সুখরাম বৈরব। সুখরাম যেহেতু বিবাহিত তাই তার দ্বিতীয় বিয়ে করাটাকে অপরাধ হিসেবে গণ্য করে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এখন।
রাজস্থানের সমরদের এই বিয়েতে দাওয়াত পেয়েছিলেন আশপাশের ১২ গ্রামের মানুষ। সুখরাম বেশ কিছু সম্পত্তি রয়েছে। ২০ বছর আগে জটিল রোগে আক্রান্ত হয়ে তার ছেলেটি মারা যায়। এরপর থেকে ওই সম্পত্তির উত্তরাধিকারীর জন্য তার মনে একটা ছেলে সন্তানের আশা ছিল।
সে অনুযায়ী সুখমার দ্বিতীয় বিয়ে করতে চাইলে তার প্রথম স্ত্রী বাট্টো এতে রাজি হয়ে যান। সুখরাম-বাট্টো দম্পতির দু’টি মেয়েও রয়েছে, তারাও বিবাহিত। বিয়ের বিষয়ে সুখরামের বক্তব্য, এই বিয়ের একটাই উদ্দেশ্য, তা হলো একটা ছেলে সন্তান।
সূত্র : ইন্ডিয়া টুডে
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












