আন্তর্জাতিক ডেস্ক : বিজেপি ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেশে লুটেরাদের সরকার চলছে। এসময় তিনি বলেন, দিল্লি সরকারের চার বছর হয়ে গেল। হিসাব দাও, নইলে গদি ছেড়ে দাও।মঙ্গলবার মালদহে এক জনসমাবেশে এসব কথা বলেন তিনি।
মমতা বলেন, ‘বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা নির্বাচন এলে হিন্দু-মুসলমানের মধ্যে ভাগাভাগি করে। ওরা জানতে চায় হিন্দু না মুসলমান। যেন হিন্দু ধর্মের ওরা জন্ম দিয়েছে! ওরা কোথায় ছিল, যখন রামকৃষ্ণ জন্মেছিলেন? টিকি ছিল? টিকি ছিল না। ওই দলটা জন্মেছে কবে? ১৯৮৪ সালে। ১৯৮৪ সালে আমি লোকসভার এমপি হয়ে গিয়েছিলাম।’
তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোনো ভাগাভাগির রাজনীতি চলবে না।
কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, হিসাব দাও। দিল্লি সরকারের প্রায় চার বছর হয়ে গেল। লোকের ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে হিসাব দাও। ফিক্সড ডিপজিটের টাকা তুলে নিচ্ছ হিসাব দাও। পেট্রলের দাম কেন বাড়ছে হিসাব দাও। ডিজেলের দাম কেন বাড়ছে হিসাব দাও। মানুষকে কেন হত্যা করা হচ্ছে হিসাব দাও। হিসেব চাই- হিসাব দাও, নইলে গদি ছেড়ে দাও।’
মমতা বলেন, ‘বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি নজরুলের মাটি, রামকৃষ্ণদেবের মাটি, চৈতন্য দেবের মাটি। বাংলার মাটি কখনো মাথানত করতে জানে না।’
তিনি বলেন, আধার কার্ডের নাম করে জালিয়াতি চলছে অনেক জায়গায়। মানুষের জীবন পর্যন্ত স্ক্যান করে তুলে নেয়া হচ্ছে। বাংলা একমাত্র জায়গা যারা ভয় পায় না, লড়াই করে। বাংলার মাটি ভয় পায় না, বাংলার মাটি রুখে দাঁড়ায়। বাংলার মাটি কাপুরুষ নয়, বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে।
তিনি সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে দিল্লির অবিচারের বিরুদ্ধে রুখে না দাঁড়ানোয় তাদের তীব্র কটাক্ষ করেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












