আন্তর্জাতিক ডেস্ক : ‘নিম্ন মানের কন্টেন্ট’ বিবেচনা করে গণমাধ্যমে ‘হিপ-হপ সংস্কৃতি’ ও ট্যাটুধারী মডেলদের প্রদর্শনী নিষিদ্ধ করেছে চীন। মোট চারটি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে গণমাধ্যমের ওপর, যা অবশ্যই মেনে চলতে হবে।
চীনের গণমাধ্যম, চলচ্চিত্র, রেডিও, ফিল্ম ও টেলিভিশন বিভাগের পরিচালক গাও চাংলি এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘অবশ্যই এমন অভিনেতাদের ব্যবহার করা যাবে না, যাদের মন ও নৈতিকতা দলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং যার নৈতিকতা মহৎ নয়। অবশ্যই এমন অভিনেতাদের ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, যারা অশ্লীল, যাদের আদর্শিক কোনো পর্যায় নেই ও কোনো ক্লাস নেই।’ এছাড়া যাদের নামে কলঙ্ক আছে, সেসব অভিনেতাদের নিষিদ্ধ করার কথাও বলেন তিনি।
চীনা গণমাধ্যম সিনার প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাটুধারী ও হিপ-হপ সংস্কৃতিতে অভ্যস্ত মডেল ও অভিনেতাদের গণমাধ্যমে দেখানো যাবে না।
সাম্প্রতিক সময়ে চীনা ‘কমিউনিস্ট পার্টির আদর্শ মেনে না চলায়’ টেলিভিশনে নিষিদ্ধ করা হয় দেশটির টিভি অনুষ্ঠান ‘র্যাপ অব চায়না’ পুরষ্কারজয়ী ওয়াং হাও ও ঝু ইয়ানকে। পরে নিজের একটি লিরিকের জন্য ক্ষমা চান ওয়াং হাও। তার ওই লিরিক নারীদের জন্য অবমাননাসূচক ও সেখানে মাদককে বিনোদন হিসেবে উপস্থাপন করা হয়েছিল বলে জানান সমালোচকরা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












