স্পোর্টস ডেস্ক : “স্পেশাল অলিম্পিকস দেশের বুদ্ধি প্রতিবন্ধী মানুষদের সীমাবদ্ধতা অতিক্রমের উদাহরণ ছড়িয়ে যাক আমাদের সবার মাঝে প্রেরণা হয়ে। আমরা সবাই দেশের জন্য, নিজের জীবনের জন্য, হয়ে উঠি অপরাজেয়”। আজ ঢাকা রিপোর্টাসর্ ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে “অপরাজেয় আমরা” এর আহ্বায়ক এবং স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর পরিচালক মশিউর রহমান এই কথা বলেছেন।
সংবাদ সম্মেলনে স্পেশাল অলিম্পিকস-এর পঞ্চাশ বছর পূর্তিতে, বুদ্ধি প্রতিবন্ধী মানুষগুলোর সাফল্যের গল্পের অনুপ্রেরণা সারা দেশে ছড়িয়ে দিতে, আগামী দুই মাস ব্যাপী ক্যাম্পেইন “অপরাজেয় আমরা” উদ্বোধন ঘোষণা করা হয়।
মশিউর রহমান তার বক্তব্যে বলেন, “আগামী দুই মাস ধরে আমরা সারা দেশ জুড়ে নানা ধরণের প্রচারণা, এক্টিভিটি ও ইভেন্টের আয়োজন করব। সোশ্যাল মিডিয়াসহ নানা ধরণের প্রচারণার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব ঘরে ঘরে অপরাজেয় মানুষগুলোর গল্প পৌঁছে দিতে। স্কুল প্রচারণা, সাইকেল র্যালি, মশাল র্যালি, ম্যারাথন সহ দেশজুড়ে নানা আয়োজন শেষ হবে কক্সবাজারে ৩ দিনব্যাপি কার্ণিভালের মধ্য দিয়ে। আর পাশাপাশি অপরাজেয় মানুষগুলোর বিকাশ অব্যাহত রাখার জন্য থাকবে তহবিল সংগ্রহের আহ্বান”।
সংবাদ সম্মেলনে জনাব মশিউর রহমান ছাড়াও স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর চেয়ারম্যান শামীম মতিন চৌধুরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফ দাওলা উপস্থিত ছিলেন। এ ছাড়া ক্যাম্পেইন এর সাফল্য কামনা করে বক্তব্য দেন এভারেস্ট জয়ী দুই অপরাজেয় মানুষ – নিশাত মজুমদার, এম এ মুহিত এবং চিটাগাং আবাহনী লি. এর প্রধান কোচ শফিকুল ইসলাম মানিক। ক্যাম্পেইন সফল করার জন্য প্রস্তুতি ব্যাখ্যা করেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ-এর ক্যাম্পেইন পার্টনার এজেন্সি লেভেল ক্রসিং লিমিটেড এর সিইও সাইদুল হক খন্দকার। এ ছাড়া দেশে এবং বিদেশে বিভিন্ন স্পেশাল অলিম্পিকস ইভেন্টসে সাফল্য বয়ে আনা বুদ্ধি প্রতিবন্ধী মানুষগুলোও এখানে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, “আমাদের লক্ষ্য এই ক্যাম্পেইন এর মাধ্যমে বুদ্ধি প্রতিবন্ধী মানুষগুলো এবং সাথে সাথে তার পরিবারের সংগ্রামগুলো মানুষের কাছে তুলে ধরা। আমরা জানাতে চাই, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ কী কী উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে, এই সংগ্রামী মানুষগুলোর। আর সেই সাথে আমরা বোঝাতে চাই, আমাদের উদ্যোগগুলোকে আরো বহুদুর এগিয়ে নিয়ে যেতে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহন ও সহযোগিতার প্রয়োজন”।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












