আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নতুন হামলার পরিকল্পনা করা হচ্ছে। এ বসন্তকালে এ হামলা চালানো হতে পারে বলে জানান তিনি। আঙ্কারা আরব এ দেশটিতে কয়েকমাস ব্যাপী সামরিক হামলা আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি ঘোষণার কয়েক দিনের মধ্যে এ বক্তব্য দেয়া হলো।
এরদোগান বলেন, ফোরাত ঢাল নামের প্রথম পর্বের সামরিক অভিযান শেষ হয়েছে। কিন্তু এরপরও আরো অভিযান চালানো হবে বলে এরদোগান জানান। সিরিয়ার ভেতরে তুরস্কের কথিত সামরিক অভিযান বন্ধ হবে না এবং নতুন নামে নতুন অভিযান চালানো হবে বলেও ঘোষণা করেন তিনি। সিরিয়ার নতুন নতুন এলাকায় নতুন নতুন অভিযান চালানোর জন্য তুরস্ক প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
আগামী মাসে এ রকম অভিযান চালানো হতে পারে বলেও আভাস দেন তিনি।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












