আল আমিন রানাঃ বিজয় মাহমুদ বাবু তরুণ উদীয়মান একজন কণ্ঠশিল্পীর নাম, প্রথমে শখের বশে গান করা, শেষে এই গানই অনেকটা নেশার মতো হয়ে গেছে তরুণ এই কণ্ঠশিল্পীর জীবনে।
স্কুল জীবন থেকে সঙ্গীতচর্চা শুরু করা ও গান করা এই তরুনের কণ্ঠের জাদুতে ইতিমধ্যেই মোহিত করে ফেলেছে অসংখ্য ভক্ত শ্রোতাদের।
দিন দিন তার জার্নির পরিধি ছড়িয়ে পড়ছে পৃথিবীর নানা প্রান্তে। দেশের গণ্ডি পেরিয়ে গেয়েছেন প্রবাসীদের নিয়ে মন ছোয়ে যাওয়ার মতো গান।
৩১ শে অক্টোবর তরুণ এই শিল্পীর নিজ কণ্ঠে গান করা “সালাম সকল প্রবাসী ৩” নামে একটি এ্যালবামের শুভমুক্তি হতে যাচ্ছে।
একজন প্রকৃত মেধাবী শিল্পী বলতে যা বোঝায় তার পরিপূর্ণতা দেখা যায় এ শিল্পীর মাঝে।
বিজয় মাহমুদ বাবু অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে জানান, কাজের পাশাপাশি সংগীতটাকে ধরে রাখাই আপাতত উদ্দেশ্য।
গান আমার সঙ্গে মিশে গেছে, আমি ও গান আলাদা হওয়ার সুযোগ হয়তো আর নেই। তাই ভবিষ্যতে আরো ভালো কিছু করতে আমার ভক্ত অনুরাগীদের দোয়া চাই । একথা যোগ করেন বিজয় মাহমুদ বাবু।
“সালাম সকল প্রবাসী” গানের অ্যালবামটি ও গানটি প্রবাসীদের বাস্তবিক জীবের চিত্র তুলে ধরে গানটির ভিডিও আ্যলবাম ও প্রকাশ হতে যাচ্ছে ৩১শে অক্টোবর ২০১৯।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












