পেশাগত জীবন এক না হলেও নামে কিন্তু ঠিকই মিল আছে দু’জনের। একজনের নাম শুরু হয় সাব্বির দিয়ে আরেকজনের শেষ হয় সাব্বির দিয়ে। একজন বোলারদের ত্রাস। আর আরেকজন টিভি নাটকের সুপরিচিত মুখ।
বলা হচ্ছে ক্রিকেটার সাব্বির রহমান এবং অভিনেতা মিশু সাব্বিরের কথা। দুই ভুবনের দুই তারকার যখন দেখা হয় তখন তাদের দু’জনের মুখেই লেগে থাকে হাসি।
দক্ষিণ আফ্রিকার সাথে সফল ওয়ানডে সিরিজ শেষ করে ছুটিতে আছেন সাব্বির রহমান। আর এই অবসর সময় কাটাচ্ছেন সাব্বির তার কাছের এবং প্রিয় মানুষদের সাথে। মঙ্গলবার রাতে খেলোয়াড় সাব্বির তার খুবই পছন্দের একজন অভিনেতা মিশু সাব্বিরের সাথে সুন্দর সময় কাটালেন। আড্ডা ও অভিজ্ঞতা আদান-প্রদান করলেন। সব শেষে তুললেন সেলফি।
পরে সেই ছবি ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে পোস্ট করেন ক্রিকেটার সাব্বির।
ছবির ক্যাপশনটা ছিলো এরকম, ‘প্রিয় অভিনেতা মিশু সাব্বিরের সাথে স্মরণীয় একটি মুহূর্ত উপভোগ করছি।’
সাম্প্রতিক খবর:

সালমান শাহের ২৯তম মৃত্যুবার্ষিকী: আজও রহস্যে মোড়া মৃত্যু

কোন মিস্তরি নাও বানাইলো এমন দেখা যায়- কণ্ঠশিল্পী আশরাফুল

জজ আদালতে পরীমনির জামিন আবেদন

প্রথমবারের মতো একসাথে পথচলা আমান-প্রিয়াঙ্কার

"সালাম সকল প্রবাসী" গানের অ্যালবাম এর শুভমুক্তি ৩১ অক্টোবর

টেলি সামাদ হাসপাতালে

শাহরুখ-কোহলি-সালমান—কার আয় কত?

মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কণ্ঠে গান শুনে মুগ্ধ অগণিত মানুষ

মুসল্লিদের আপত্তিতে' আটকে গেল জান্নাত সিনেমা












