সবুজ পতাকার লাল সেই টিপ
শহীদের খুনে তা’ সিক্ত।
মজলুম জনতার করুণ ইতিহাস
তার মাঝে হয়ে আছে যুক্ত।
মায়ের ভাষায় মোরা কথা বলিতে
অগনিত প্রাণ গেলো সেই দাবীতে।
স্বাধীনতার ইতিহাস হলো সূচিত
দ্বারখানি হলো তা’র মুক্ত।।
মজলুম জনতার করুণ ইতিহাস
তার মাঝে হয়ে আছে যুক্ত।।
সাড়ে সাত কোটি মানুষের মিছিলের ঢল,
দেখে হায়েনার দল হলো হত-বিহ্বল।
ত্রিশলাখ মানুষের আত্মবলি
পতাকায় ভাসে সেই রক্ত।।
মজলুম জনতার করুণ ইতিহাস
তার মাঝে হয়ে আছে যুক্ত।
সবুজ ধরণীর ঊষা লগন
দিগন্তে জাগিল অরুণ তপন।
রক্তস্নাত সেই সোনালি আভায়
সকল আঁধার হলো লুপ্ত।।
মজলুম জনতার করুণ ইতিহাস
তার মাঝে হয়ে আছে যুক্ত।।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












