শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় সখিনা সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রবিউল্লাহ অগ্রদৃষ্টিকে বলেন, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস বিদেশগামী যাত্রী নিয়ে মৌলভীবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে শ্রীমঙ্গলগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।
আহতদের শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে সিভিল ডিফেন্সের এ অফিসার জানান।
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুকুল চন্দ্র পাল অগ্রদৃষ্টিকে বলেন, আমাদের হাসপাতালে দুর্ঘটনায় আহত পনের জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে ট্রাকচালক বাদল মিয়ার (৪২) অবস্থা সংকটাপন্ন। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












