নিজস্ব প্রতিনিধিঃ ২৮শে সেপ্টেম্বর বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ৭৩তম জন্মদিন উপলক্ষে বিশ্বনেত্রী শেখ হাসিনাকে নিবেদিত শান্তি ও সম্প্রীতির কবিতার অনুষ্ঠান পোয়েট্রি এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজন করেছে।
অনুষ্ঠান উদ্বোধক ছিলেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
আয়োজক সংগঠনের সভাপতি কবি সৌমিত্র দেবের সভাপতিত্বে ও শ্যাম দেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল(অবঃ) মোহাম্মদ আলী শিকদার,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান ডাঃ মামুন আল মাহতাব, কবি শিহাব শাহরিয়ার,বিশিষ্ট ব্যাংকার নুসরাত হোসেন ও সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক আনহার আহমেদ সমশাদ ও সাংবাদিক আ হ জুবেদ।
আবৃত্তি পরিবেশন করেন প্রশান্ত চক্রবর্ত্তী, ও পারভেজ চৌধুরী । সংগীত পরিবেশন করেন সানাম সুমি । স্বরচিত কবিতা পাঠ করেন বদরুল হায়দার, জোহরা রুবী , কাকলী চৌধুরী ও শ্যাম সুন্দর সিনহা।
প্রধান অতিথি কবি কামাল চৌধুরী বলেন,শেখ হাসিনা এখন শুধু দেশের নেত্রী নন। তিনি বিশ্বনেত্রী। তাঁর জন্মদিনে কবিতা পাঠের আয়োজন নিঃসন্দেহে খুব উত্তম একটি কাজ ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













