খেলাধুলা ডেস্ক: বার্সেলোনা লা লিগায় রোববার রাতে ন্যু ক্যাম্পে লেগানেসের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে। মেসির হ্যাটট্রিকে জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপার আরও কাছাকাছি গেল কাতালানরা।
প্রথমার্ধের ২৭তম মিনিটেই লেগানেসের ডি-বক্সের বাইরে ফ্রি কিক পায় বার্সেলোনা। মেসির দুর্দান্ত ফ্রি কিকে ১-০ গোলে এগিয়ে যায় কাতালানরা। ৩২তম মিনিটে মেসির দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলে বার্সা (২-০)।
ম্যাচের ৬৮তম মিনিটে লেগানেসের এলঝার গোল ব্যবধান কমিয়ে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে। তবে পাল্টা-আক্রমণের ফাঁদে পড়ে ভালো চাপে পড়ে যায় লেগানেস। ম্যাচের ৭২তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও হ্যাটট্রিকের সুযোগ হারায় মেসি। তবে খুব বেশি অপেক্ষা করতে হয়নি মেসিকে। ৮৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন, ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভার্দের শিষ্যরা।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












