বিশেষ প্রতিনিধিঃ কুয়েত প্রবাসী সংগঠক আলহাজ্ব মাহমুদ আলী ও কবি এম.এ. মালিক স্বদেশ প্রত্যাগমন উপলক্ষে শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া এলাকায় মায়ের দোয়া হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েতের সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক খছরু আহমেদ ও সাংগঠনিক সম্পাদক প্রজিত পালের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের উপদেষ্টা মিহির কান্তি পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি আলহাজ্ব মাহমুদ আলী, কবি এম.এ. মালিক ও আয়োজক সংগঠনের উপদেষ্টা মুরাদুল হক চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, আখলাকুল আম্বিয়া বাহার, সাজু উদ্দিন, আব্দুল বাছিদ, জাহিদুল ইসলাম, মুরাদুজ্জামান চৌধুরী ও আব্দুল অদুধ।

বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদ এর সাবেক সভাপতি অলিদ মোহাম্মদ সেনু, মিজানুর রহমান, এমাদ উদ্দিন,কবি বেলাল উদ্দিন, প্রদীপ সূত্রধর, আব্দুল মজিদ,ফয়ছল আহমদ সহ আরো অনেকে।
বক্তারা বলেন, সংবর্ধিত অতিথিরা বাংলাদেশি কমিউনিটিতে তাদের স্বস্ব অবস্থান থেকে বিভিন্ন ইতিবাচক কর্মের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক













