অগ্রদৃষ্টি ডেস্কঃ গেল ১৫ বছর ধরে কান চলচ্চিত্রের উৎসবের নিয়মিত অতিথি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ‘সর্বজিৎ’ ছবি নিয়ে সাবেক বিশ্ব সুন্দরী এবারও হাজির ছিলেন বিশ্ব মঞ্চে। সেখানে পোশাক নিয়ে এক প্রশ্নের জবাবে মজা করে ঐশ্বরিয়া বলেন, ”রেড কার্পেটে ক্যাজুয়াল সাদা শার্ট ও জিন্স পরে হাঁটতে চাই।” ঐশ্বরিয়ার এই স্বপ্ন পূরণ হবে কিনা সেটা নিয়ে মানুষের সংশয় থাকলেও প্রতিবারের মতো এবারও কান উৎসবে গিয়ে আলোচনায় বচ্চনবধূ। ঐশ্বরিয়া প্রথমবার কান-এ গিয়েছিলেন ‘দেবদাস’ ছবির নায়িকা হিসেবে। তখন থেকেই তার পোশাক প্রতি বছর সকলের নজর কেড়েছে। এবারও ব্যতিক্রম হয়নি। ডিজাইনার রোহিতের তৈরি পোশাকে রেড কার্পেটে হেঁটেছেন তিনি। তবে দ্বিতীয় দিন তার বেগুনি লিপস্টিকের কারণে অনেকের কাছেই হাসির খোরাক হয়েছেন। সেই পরিস্থিতিও সাবলীলভাবে সামলেছেন নায়িকা। তিনি বলেছেন, ‘আমি অভিনেত্রী। বিভিন্ন রকম ফ্যাশন আমার পছন্দ। সব থেকে বড় কথা আমি প্রফেশনাল।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












