রাজধানীতে চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সোমবার।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ৩০ ঘণ্টায় ঢাকায় ১৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আর গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামে ১৯০ মিলিমিটার।
রোববার রাত থেকে বৃষ্টিতে সড়ক ডুবে ঢাকা ও চট্টগ্রাম দুই নগরীর বাসিন্দাদেরই দুর্ভোগ পোহাতে হয়েছে।
ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনূর ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়ে। সোমবার সন্ধ্যা ৬টার পরে ছয় ঘণ্টায় (রাত ১২টা পর্যন্ত) আরও ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
“সাম্প্রতিক বছরগুলোতে জুন মাসের এই দিনে এত বেশি বৃষ্টির রেকর্ড নেই। আজ (সোমবার) রাজধানীতে এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হল।”
বুধবার থেকে ভারী বর্ষণ কমে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ নিম্নচাপে রূপান্তরিত হয়ে ইতোমধ্যে তা স্থলভাগে উঠে এসেছে। এর প্রভাবে রোববার রাত থেকে প্রায় গোটা দেশে শুরু হয় বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট নিম্নচাপটি সোমবার বেলা ১২টায় স্থল নিম্নচাপে পরিণত হয়ে কুমিল্লা ও তৎসংল্গ্ন এলাকায় অবস্থান করছিল। এর প্রভাবে মঙ্গলবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












