সৈয়দ সাদেক আহমেদ,বিশেষ প্রতিনিধি(ইউরোপ) যুক্তরাজ্য যুবলীগ রচডেল শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৬ অনুষ্টিত হলো সোমবার স্থানীয় ওডালওয়ার্থ কমিউনিটি সেন্টারে। সংগঠনের আহবায়ক মইনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক বদরুল আহমদের পরিচালনায় সম্মেলন উদ্ভোধন করেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ,স,ম মিসবা অতিথি হিসাবে আরোও বক্তব্য রাখেন আফজাল হোসেন, মাহবুব আহমদ, দেলোয়ার হোসেন লিটন, কবি ইলিয়াছ উদ্দিন,আবুল হাসেম ভুইয়া ও সাহাদত হোসেন কুটন সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামীলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। সভার শুরুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় । সভায় বক্তারা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত রুপকল্প ভিষন ২০/২১ বাস্থবায়নে যুবলীগ দেশে বিদেশে যেভাবে কাজ করে যাচ্ছে সেভাবেই রচডেল যুবলীগ ভবিষ্যতে কাজ করবে বলেই তারা আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলনের দিতী¡য় পর্বে মইনুল হোসেন চৌধুরীকে সভাপতি ও বদরুল আহমদকে সাধারন সম্পাদক করে আগামী তিন বছরের জন্য রচডেল যুবলীগের কমিটি ঘোষনা করেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












