খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন ।
২৭ আগষ্ট (সোমবার) রাতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের নেতৃত্বে মন্ত্রীর বাস ভবনে সাক্ষাৎ করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য আক্তারুজ্জামান প্রমুখ।
এ সময় মন্ত্রী বলেন, মৌলভীবাজার জেলায় এই সরকারের আমলেই মেডিকেল কলেজ ঘোষণা করা হবে । এবং আগামী ৪ সেপ্টেম্বর মৌলভীবাজার সফরে আসবেন বলে তিনি আশ্বাস দেন।
পরে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন কাজের জন্য প্রতিনিধি দল এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে বৈঠকে মিলত হন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













