বিনোদন ডেস্ক: কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে দোষী সাব্যস্ত করে সালমানকে পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠান যোধপুর আদালত। দুই রাত জেলে থাকার পর ৭ এপ্রিল শনিবার ৫০ হাজার রুপি মুচলেকার বিনিময়ে সালমানকে জামিন দেওয়া হয়।
জামিন ঘোষণার পর রাত ৮টার দিকে কারাগার থেকে মুক্তি পান সালমান। সালমানের মুক্তির খবরে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। এ ছাড়া সালমানের সঙ্গে দেখা করতে হাজির হন ক্যাটরিনাসহ অন্য বলিউড তারকারা।
ক্যাটরিনা ছাড়াও সালমানের সঙ্গে দেখা করতে এসেছিলেন সোনাক্ষি সিনহা, রমেশ তৌরানি, স্নেহা উলাল, পুনম সিনহা, ডেইজি শাহ ও অমৃতা আরোরা। সালমানের সঙ্গে দেখা করে ছবিও তুলতে দেখা যায় সোনাক্ষি সিনহাকে। হ্যাশট্যাগ ‘হাম সাথ সাথ হ্যায়’ দিয়ে সে ছবি ইনস্টাগ্রামে শেয়ার দেন সোনাক্ষি।
যার ক্যাপশনে তিনি লিখেন, ‘প্রেরণা এবং প্রেরণার ক্ষেত্র। আমার সুরক্ষাকবচ। আমরা সবাই একসঙ্গে আছি, তোমাকে ফিরে পেয়েছি।’
১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবর যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের মাঝে দুটি আলাদা জায়গায় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সালমান। রাজস্থানের কঙ্কানি এলাকায় গ্রামবাসী জানান, গুলির শব্দ শুনে তারা সালমানের জিপসি গাড়িটিকে ধাওয়া করেছিলেন।
সেই সময় মামলার অন্য অভিযুক্ত সাইফ আলি খান, টাবু, নিলম ও সোনালি বেন্দ্রে গাড়িতেই ছিলেন। আর গাড়িটির চালকের আসনে ছিলেন সালমান। প্রবল গতিতে গাড়ি ছুটিয়ে পালিয়ে যান তারা।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়












