ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: ব্রহ্মপুত্র নদের তীরে উদ্বোধন হলো “ক্যাফে গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার”। সবরকম আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এ রেস্টুরেন্টটি নরসিংদীর মনোহরদী থানা সদরের কোলাহলমুক্ত পরিবেশে সম্প্রতি ভোজনরসিকদের জন্য খুলে দেয়া হয়।
এতে ফাস্ট ফুড, ইন্ডিয়ান, অ্যারাবিয়ান, থাই, চাইনিজ খাবার সহ নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন রয়েছে। এছাড়া এই পার্টি সেন্টারে বিয়ে, গায়ে হলুদ, বৌভাত, জন্মদিন সহ যে কোন অফিসিয়াল মিটিং ও সেমিনারের যাবতীয় ব্যবস্থা রয়েছে।
সকল বয়সী মানুষের কথা মাথায় রেখে এখানে রাখা হয়েছে নানা আয়োজন। শিশুদের জন্য আছে বিভিন্ন রাইডসম্পন্ন আকর্ষণীয় খেলার জায়গা, কফির কাপে চুমুক দিয়ে উপভোগ করা যায় সুর্যাস্তের মনোরম সৌন্দর্য, শিক্ষার্থীদের প্রতিদিনের টিফিনের জন্য আছে বেশকিছু খাবার। ফাস্টফুড এবং চাইনিজ খাবার নিয়ে আছে সিঙ্গেল, টুইন এবং ফ্যামিলি সাইজের কয়েকটি সেট মেনু।
এছাড়া তরুন প্রজন্মের জন্মদিন আয়োজনের জন্য সুলভ প্যাকেজ। ব্যস্ত মানুষদের জন্য আছে ফ্রি হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা। সামগ্রিক আয়োজন মনোহরদী থানায় এই প্রথম এবং একমাত্র।
স্থানীয় পৌর মেয়র, কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক ও গণ্যমান্য ব্যক্তিগণ বিভিন্ন সময়ে ক্যাফে গার্ডেনে এসেছেন এবং এর মানসম্পন্ন খাবার ও পরিবেশের ব্যাপক প্রশংসা করেছেন। ইতোমধ্যেই স্থানীয় পর্যায়ে দারুণ সাড়া ফেলেছে এই পার্টি সেন্টারটি। মানুষের সাথে সংযুক্ত থাকতে Cafe Garden Restaurant and Party Center নামে তারা একটি ফেসবুক পেইজ পরিচালনা করছে যাতে নিয়মিত সব আপডেট জানানো হয়।
পোস্ট অফিস রোডে অবস্থিত নিজস্ব পার্কিং সমৃদ্ধ এই ক্যাফে গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের ভালবাসা পেলে ভবিষ্যতে তাদের আরো বেশকিছু পরিকল্পনা রয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব















