অগ্রদৃষ্টি ড্বেস্ক: ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। কাশ্মীরের পুঞ্চ এলাকার নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) দু’পক্ষ মর্টারের গোলা ও গুলিবিনিময় করে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুঞ্চের সাউজিয়ান সেক্টরে প্রায় ৮ মিনিট ধরে এ গোলাগুলি চলে। একজন কর্মকর্তার বরাত দিয়ে কাশ্মীরের একটি সংবাদমাধ্যম এ কথা জানায়।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, সন্ধ্যার পরই সীমান্তে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। তবে এতে কারও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর তৎক্ষণাৎ মেলেনি।
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা ১৮ ভারতীয় সৈন্য নিহত হওয়ার প্রেক্ষিতে নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্কে উত্তেজনা এখন চরমে। দু’পক্ষই সীমান্তে সেনা মোতায়েন ও তৎপরতা বাড়িয়েছে। দফায় দফায় যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে পাকিস্তান। আর ভারতও প্রস্তুত করছে তাদের যুদ্ধবিমানকে।
দু’পক্ষের মধ্যে বাকযুদ্ধের মধ্যে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বয়কট করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












