আন্তর্জাতিক ডেস্ক : বছরের সেরা ভাইরাল পুরস্কার পেয়েছেন বলিউডের অভিনেত্রী প্রিয়া প্রকাশ। ‘উরু আদার লাভ’ চলচ্চিত্রের গানে তার ভ্রু নাচনের দৃশ্যের ভিডিও বিশ্বব্যাপী ভাইরাল পড়ায় তাকে এ পুরস্কার দেওয়া হয়। ‘ভাইরাল পার্সোনালিটি অফ দ্যা ইয়ার’ পুরস্কারে তাকে ভূষিত করেন ‘আউটলোক সোশ্যাল মিডিয়া অ্যাওয়ার্ডস’।
পুরস্কার গ্রহণের ছবি প্রিয়া প্রকাশ নিজেই তার ইনস্ট্রাগ্রামে পোস্ট করেন। প্রথমবারের মতো তিনি কোনো পুরস্কার পেয়েছেন বলেও উল্লেখ করেন। ‘মানইয়াকা মালারায়া পুভি’ শিরোনামের যে গানে প্রিয়া প্রকাশ তাঁর ভ্রুর নাচন দেখিয়েছেন, ইউটিউবে সে গানের ভিউয়ের সংখ্যা এক সপ্তায় ১০ মিলিয়ন ছাড়িয়েছে। বর্তমানে তার ইনস্ট্রাগ্রাম ফলোয়ার রয়েছে ৫.৮ মিলিয়ন।
‘অরু আদার লাভ’ ছবিটির মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন প্রিয়া প্রকাশ। চলচ্চিত্র ছাড়াও বিভিন্ন ফ্যাশন শোতে র্যাম্প মডেল হিসেবে হেঁটেছেন প্রিয়া। ২০১৭ সালে ভারতের জনপ্রিয় ফ্যাশন শো ‘ঐশ্বরানী ২০১৭’তেও র্যাম্প মডেল হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। মডেলিংয়ের পাশাপাশি মোহিনী অট্টম নাচেও বিশেষভাবে পারদর্শী প্রিয়া। তাই ওই রকম ভ্রুর নাচন তাঁর জন্য কঠিন কিছু হওয়ার কথা নয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












