বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রস্থলে এক ব্যক্তি চাপাতি নিয়ে দুজন সৈন্যকে আক্রমণের পর গুলিতে নিহত হয়েছে।
ত্রিশ বছর বয়েসী এই আক্রমণকারী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় এবং হাসপাতালে মারা যায়।
হামলার শিকার দুই সৈন্যের একজনের মুখমণ্ডল এবং আরেকজনের হাতে ক্ষত তৈরি হয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, যেখানে হামলা চালানো হয়েছে সেই এলাকাটিকে পুলিশ ও সেনাবাহিনী ঘিরে রেখেছে।
গত বছর এক সন্ত্রাসী হামলায় বত্রিশ জন নিহত হবার পর থেকে ব্রাসেলসের রাস্তায় সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত মুখ।
একটি বড়সড় নিরাপত্তা অভিযান পরিকল্পনার অংশ এটি যেটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে কোন সন্ত্রাসী হামলা হলে যাতে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো যায়।
এই সৈন্যরা গত জুন মাসেই ব্রাসেলসের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করে হত্যা করে।
এরকম প্রেক্ষাপটে ব্রাসেলসের একবারে কেন্দ্রস্থলে থাকা বুলেভার্ড এমিলে জ্যাকমেইনে এই চাপাতি হামলার ঘটনা ঘটল।
কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, চাপাতি হাতে যে ব্যক্তিটি ওই দুই সৈন্যের উপর আক্রমণ চালায় সে ‘সন্ত্রাসী তৎপরতার জন্য পরিচিত ছিল না’ কিন্তু হামলা চালানোর সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ওঠে।
প্রসিকিউটরের কার্যালয় বলছে, শুক্রবারের ওই হামলাটিকে একটি সন্ত্রাসী তৎপরতা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী রায়ান ম্যাকডোনাল্ড টুইটারের লিখেছেন, তিনি ওই এলাকা থেকে গুলির শব্দ শোনেন তারপর পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেন।
সূত্র, বিবিসি
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












