স্পোর্টস ডেস্ক: শেষ হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের ১১তম আসরের নিলাম। দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বারবারই আলোচনায় আসছে কলকাতা নাইট রাইডার্স। তবে নিলামের প্রথম দিন থেকেই মেপে পা ফেলেছে কলকাতা নাইট রাইডার্স, তুলে নিয়েছে সেরা ক্রিকেটারদের। আর এরই মধ্যে নজর কেড়েছে কেকেআর এর বোলিং আক্রমণ।
সুনীল নারিন- মিষ্ট্রি স্পিনার, নাইটব্রিগেডর বহু যুদ্ধের নায়ক। তাকে রিটেন করা একেবারেই সঠিক সিদ্ধান্ত। শেষবার বোলিংয়ের পাশাপাশি ওপেনিংয়েও চমক দিয়েছিলেন ক্যারিবিয়ান স্পিনার।
কুলদীপ যাদব- এই মুহূর্তে ভারতের ওয়ান ডে ফরমেটে অন্যতম সেরা স্পিনার। ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক রয়েছে কুলদীপের। টি-টোয়েন্টিতে তাই কুলদীপ কেকেআরের সেরা অস্ত্র।
মিচেল জুটি- পেস বিভাগে চমক মিচেল জুটি। দু’জনেই অস্ট্রেলিয়ান। মিচেল স্টার্ক আর মিচেল জনসন। বাঁহাতি দুই পেসারের গতি অন্য দলগুলোকে বেকায়দায় ফেলতে পারে।
সিভম মাভি ও কমলেশ নাগারকটি- অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুই পেসারই দারুণ বল করছেন। দুই তরুণ তুর্কিতেই আস্থা নাইটব্রিগেডের।
এছাড়া রয়েছেন, পীযুষ চাওলা,বিনয় কুমার, জেভন সিয়ারলেস।
আর অলরাউন্ডার হিসেবে খেলবেন আন্দ্রে রাসেল। এই ক্রিকেটারকে শুরুতেই রিটেন করে কেকেআর।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












