ডেস্ক নিউজ : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৫ কেজি স্বর্ণসহ বিমানের এক পরিচ্ছন্নকর্মীকে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ।
আটক বিমানের ওই পরিচ্ছন্নকর্মীর নাম মোস্তফা কামাল। বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ৪.৬৪ কেজি স্বর্ণসহ ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম তাকে আটক করে। সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ টিমের প্রধান ও ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদু্ল ইসলাম। তিনি বলেন, উদ্ধার হওয়া সোনার বারের দাম আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা।
সাইদু্ল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোস্তফা কামালকে আটক করা হয়। তার পরনে জুতার মধ্যে চল্লিশটির মতো সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন চার কেজি ৬৫০ গ্রাম।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












