
আনহার সমশাদঃ বিপিএল-২০২৩ শুরুর প্রাক্কালে নিজেদের সেরা টা দিয়ে খেলার কথা জানালেন সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান সারওয়ার চৌধুরী। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের জালালাবাদ অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

উক্ত সভায় সকল শ্রেণী পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করে সারওয়ার চৌধুরী বলেন, বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে দেয়ার কারিগর, তারকা ক্রিকেটার ও নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার দক্ষ নেতৃত্বে এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স চমক দেখাতে সকল প্রকার প্রস্তুতি নিয়ে মাঠে নামবে।

অন্যদিকে, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সি এম কয়েস সামি বলেন, সিলেট স্ট্রাইকার্সের পরিচালকরা আমাদের সু সন্তান।আমরা তাদের আয়োজনকে সিলেট বাসীর জন্য গৌরবের মনে করছি।আমরা মাঠে থাকব,পাশেও থাকবো।
সাংবাদিক আনহার সমশাদের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজিং ডিরেক্টর হেলাল উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ জগলুল পাশা, আনোয়ার চৌধুরী, সহ সভাপতি আব্দুল মজিদ চৌধুরী,

কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, এডভোকেট কামাল উদদীন আহমদ, আব্দুল মজিদ চৌধুরী মিন্টু,আব্দুল হাকিম রুবেল, আফরোজ রায়হান, সাংবাদিক টি এইচ এম জাহাঙ্গীর, সাহাবউদ্দিন শুভ সহ আরো অনেকে।
শেষে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিলেট স্ট্রাইকার্সের পরিচালকদের সংগঠনের মনোগ্রাম সংবলিত উত্তরীয় উপহার দেয়া হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












