কোন দেশি বিদেশি শক্তি সাকা- মুজাহিদের এই ফাসির রায় কার্যকর রুখতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
বুধবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যলয়েরর সামনে মুজাহিদ-সাকার রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছলের পূর্বে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হাই কোর্টের এই রায়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। কোন দেশি বিদেশি শক্তি চাপ সৃষ্টি করে রায় কার্যকরকে বাধাগ্রস্থ করতে পারবে না।
এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এই রায়ে মুক্তিযোদ্ধাদের পরিবারেরর পাশাপশি ১৬ কোটি মানুষ শান্তি পেয়েছে। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে রায়কে স্বাগত জানাই। এখন শুধু রায় কার্যকরের অপেক্ষায় আছি।
রায় প্রকাশের পর পরেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ, যুব লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা অলাদা আলাদা আনন্দ মিছিল বের করে।











