বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় স্বাস্থ্য বিষয়ক একটি অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে মারা গেছেন ১ জন।
এছাড়া আহত হয়েছেন ৮ জন চিকিৎসক সহ অন্তত পনের জন।
জেলার সিভিল সার্জন ডা: মো: গোলাম ফারুক ভুঁইয়া বিবিসিকে জানান মঙ্গলবার সদর হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে যক্ষ্মা রোগ সম্পর্কিত একটি সেমিনারে ওই ঘটনা ঘটে।
তিনি জানান ওই সেমিনারে সদর হাসপাতালের চিকিৎসকরা ছাড়াও বেসরকারি ক্লিনিকের কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
দুপুরে অনুষ্ঠানের খাবার হিসেবে নাসির বিরিয়ানি হাউজ নামক একটি দোকান থেকে আনা বিরিয়ানি পরিবেশন করা হয় এবং তা খেয়ে কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়ে।
মিস্টার ভুঁইয়া বলেন পরে অসুস্থদের মধ্যে উপশম ক্লিনিকের আয়া পারুলের স্বামী মারা যান।
লক্ষ্মীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান জানান যে বিষয়টি নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












