টরন্টোর স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ডেনফোর্থে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তীব্র শীতকে উপেক্ষা করে বরফ ঢাকা রাস্তায় দাঁড়িয়ে পোস্টার,প্ল্যাকার্ড হাতে প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধনে অংশ নেন।
এসময় তারা বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের প্রতিবাদ জানান। তারা এইসব অর্থ পাঁচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কানাডা সরকারের প্রতি আহ্বান জানান।
বেসিক ব্যাংকসহ বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ঋণের টাকা আত্মসাৎ করে বাংলাদেশি বেশকিছু ব্যবসায়ী কানাডায় বসতি স্তাপন করেছেন। এ সংক্রান্ত সংবাদ বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশ হলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়।
অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং তাদের বয়কটের দাবি জানিয়ে সামাজিক আন্দোলন শুরু করেন প্রবাসীরা। তারই অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাধারণ নাগরিকদের উদ্যোগে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হলেও বাংলাদেশ আ্ওয়ামী লীগের অন্টারিও শাখা এ আন্দোলনে সমর্থন দেয় এবং মানববন্ধনে অংশ নেয়।
সূত্র, বিডিনিউজ২৪.কম
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












