সিরিয়ার আলেপ্পো শহরে উদ্ধার হওয়া যে শিশুর ছবি বিশ্বকে হতবাক করে দিয়েছে, সেই ওমরান দাকনিশের বড় ভাই মারা গেছে। আলী দাকনিশ নামে দশ বছর বয়সী শিশুটি বোমা হামলায় গুরুতর আহত হয়েছিল।
মানবাধিকার সংগঠন সিরিয়া সলিডারিটি ক্যাম্পেইন জানিয়েছে, রাশিয়ার বোমার আঘাতে দাকনিশ পরিবারের বাড়িটি বিধ্বস্ত হয়। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স বলছে, ১৭ই আগস্ট ওই বোমা হামলার কারণে শরীরের ভেতরে অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়া এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ আলীর মৃত্যুর কারণ।
সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোতে রাশিয়া এবং সিরিয়ার সরকারি বাহিনীর যুদ্ধ বিমান থেকে ব্যাপকভাবে হামলা চালানো হচ্ছে। তবে ওমরান দাকনিশের বাড়িতে কোনও হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












