নিজস্ব প্রতিবেদকঃ ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে কুয়েতে জাতীয় শ্রমিক লীগ ফাহাহিল মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতের ফাহাহিল এলাকার এক রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগার আলীর সঞ্চালনায় ও মহানগরের সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল হুসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মাওলা ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাহাহিল আওয়ামীলীগ সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক নাছির আহমেদ, শহিদ গাজিপুরি, সফিউর রহমান সফি প্রমুখ।
বক্তব্য দেন, জাকির হুসেন, সাইফুল পাটুয়ারি, জহির পাটুয়ারিসহ অনেকে।
বক্তারা, মহান বিজয় দিবসে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্ণনীয় ত্যাগের কথা উল্লেখ করে বলেন, মহান এই নেতার জন্ম না হলে বাঙালি জাতি কখনই তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পেত না।
এছাড়াও ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি বাঙালির অধিকার আদায় ও বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন, তাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













