অগ্র্দৃষ্টি ডেস্ক:: বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
বিবিসিকে তিনি বলেন, পাকিস্তান শত্রু রাষ্ট্রে অবতীর্ণ হয়েছে, সে কারণে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কের বিষয় পুনর্বিবেচনা করা উচিত।
“বিষয়টি নিয়ে সরকার গভীরভাবে আলোচনা করছে…পাকিস্তানের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে।”
যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে সম্প্রতি বাংলাদেশের দূতকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ১৯৭১সালে গণহত্যার অভিযোগ যে অস্বীকার করেছে।
এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশে।
পাকিস্তানের এই বক্তব্য নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি পর্যালোচনা বৈঠক হয়েছে। বিস্তারিত কিছু জানা যায়নি, তবে বৈঠক সূত্রে জানা গেছে, কিভাবে পাকিস্তানকে জবাব দেওয়া উচিৎ তা নিয়ে বৈঠকে কথাবার্তা হয়েছে।
তবে তথ্যমন্ত্রী তার বক্তব্যে কোনো রাখঢাক রাখেননি।
“অত্যন্ত ঘৃণার সাথে বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান যে গণহত্যা চালিয়েছিল, বা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল,তার জন্য পাকিস্তান অনুতপ্ত হয়নি। তাদের কোনো পরিবর্তন হয়নি বা তারা বদলায়নি।সে কারণে পাকিস্তানের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি।”
যুদ্ধাপরাধের বিচারের সমালোচনা এবং একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের দেওয়া বিবৃতির প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন সংগঠন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাতে শুরু করেছে।
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত












