চলতি বছরের মে মাসে ঢাকঢোল পিটিয়ে ঝুকিপূর্ণ পাকিস্তানে সফর করে জিম্বাবুয়ে ক্রিকেট দল। নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকার পরেও আফ্রিদিদের দেশে যাওয়ার অপরাধে সাত মাস পর শাস্তি পেতে চলেছে জিম্বাবুয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন।
এরই মধ্যে শাস্তি পেতে চলেছেন জিম্বাবুয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান উইলসন মানাসে। পাকিস্তানে পাঠানোর দায়ে ক্রিকেট থেকে তাকে চার বছরের বহিস্কারাদেশ দিয়েছে জিম্বাবুয়ে স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন(এনআরসি)। এদিকে, এই বহিষ্কারাদেশে বিস্ময় প্রকাশ করেছেন মানাসে নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বহিষ্কারাদেশ বন্ধুরাষ্ট্র পাকিস্তানের জন্য বিব্রতকর,দেশটির ক্রিকেট বোর্ডও বিব্রত। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই সফরের জন্য চিঠি দিয়ে আমাকে অভিনন্দিত করেছিলেন,কৃতজ্ঞতা জানিয়েছিলেন। এখন এই বহিষ্কারাদেশ তাঁকে যথেষ্ট লজ্জার মধ্যেই ফেলবে।’ ২০০৯ সালে শ্রীলংকা জাতীয় দলের উপর জঙ্গী হামলার পর প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পাকিস্তানে সফর করে জিম্বাবুয়ে দল।











