খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজারের বড়লেখায় পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলাকালে শ্রমিকদের নৈরাজ্যে নবজাতক শিশুর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন পালন করেছে ইয়ুথ সোস্যাল অরগানাইজেশন।
৩১ অক্টোবর (বুধবার) সাড়ে ১০ টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বক্তব্য রাখেন মোঃ মুহিবুর রহমান, ওয়াসিম আহমদ নিশান ও নিহত নবজাতকের চাচা হাজী আকবর আলীসহ আন্যান্যরা। বক্তারা পরিবহন পরিবহন শ্রমিক নেতাদের হুকুমের আসামী করে মামলা ও গ্রেপ্তারের দাবি করেন।
২৮ অক্টোবর বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের আজমির এলাকার দোবাই প্রবাসী কুটন মিয়ার ৭দিন বয়সের শিশু কন্যা অসুস্থ হলে সকাল সাড়ে ৯টায় তাকে নিয়ে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিশুর মা সায়রা বেগম। পরে শিশুটির উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে যাত্রা করলে পথিমধ্যে দুইবার চাঁনগ্রাম ও বিয়ানিবাজারে প্রায় ২ঘন্টা এ্যাম্বুলেন্স আটকে রাখলে শিশুটি এ্যাম্বুলেন্সের ভেতর মারা যায়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












