জাকির সিকদার,স্টাফ রিপোর্টার : রাজধানীর কল্যাণপুরে যৌথ বাহিনীর গুলিতে নিহত নয় জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সাথে তাদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানানোর আহ্বান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ডিএমপির ফেসবুক পেজে এসব ছবি প্রকাশ করা হয়। ফেসবুক পেজে বলা হয়েছে, ‘ছবিতে প্রদর্শিত আজ ২৬-৭-২০১৬ তারিখে রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি/সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেজের ইনবক্সে প্রদান করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।’ পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় যৌথ বাহিনী অপারেশন পরিচালনা করে। এতে নয় জঙ্গি নিহত হয়। রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গি আহত হয়। তাকে আটক করা হয়েছে। আহত জঙ্গি
রাকিবুল হাসানের কাছ থেকে আটজনের নাম জেনেছে পুলিশ। তারা হলেন- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির ও তাপস। আরেকজনের নাম জানা যায়নি।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












